Subnet Mask কী? /24 থেকে /32 CIDR Subnet সহজে বুঝুন | Networking Tutorial

25 Sep, 2026

Subnet Mask কী? /24 থেকে /32 CIDR Subnet সহজে বুঝুন | Networking Tutorial

কম্পিউটার নেটওয়ার্কিং শিখতে গেলে IP Address এবং Subnet Mask অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়। বিশেষ করে আপনি যদি Network Engineer, NOC Engineer, ISP Support Engineer কিংবা System Administrator হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান, তবে /24 থেকে /32 পর্যন্ত প্রতিটি সাবনেটের হিসাব নিকাশ আপনার নখদর্পণে থাকা দরকার।
 

এই ব্লগে খুব সহজ ভাষায় আলোচনা করা হয়েছে সাবনেট মাস্ক কী, সিডআর (CIDR) নোটেশন কীভাবে কাজ করে এবং /24 থেকে /32 পর্যন্ত প্রতিটি প্রিফিক্সের হিসাব।

১. Subnet Mask আসলে কী?

Subnet Mask হলো এমন একটি সংখ্যা বা নিয়ম, যার মাধ্যমে একটি IP Address-এর কোন অংশটি Network অংশ এবং কোন অংশটি Host অংশ তা নির্ধারণ করা যায়।

সহজ কথায়: সাবনেট মাস্ক একটি নেটওয়ার্ককে চিনতে সাহায্য করে—কোন আইপিগুলো একই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত এবং কোনগুলো অন্য নেটওয়ার্কের।

উদাহরণস্বরূপ:

IP Address: 192.168.1.10

Subnet Mask: 255.255.255.0

এখানে 255.255.255.0 হলো সাবনেট মাস্ক। একেই CIDR নোটেশনে লেখা হয়: 192.168.1.10/24 (যেখানে 255.255.255.0 = /24)।

 

২. CIDR কী?

CIDR-এর পূর্ণরূপ হলো Classless Inter-Domain Routing। CIDR নোটেশনে আইপি ঠিকানার শেষে /24, /25, /26 ইত্যাদি লেখা হয়।

IPv4 Address মোট 32 bit-এর হয়ে থাকে।

  • /24 মানে প্রথম ২৪টি বিট নেটওয়ার্ক এবং বাকি ৮টি বিট হোস্টের জন্য।

  • /25 মানে ২৫টি বিট নেটওয়ার্ক এবং ৭টি বিট হোস্টের জন্য।

মূল নিয়ম: প্রিফিক্স সংখ্যা যত বাড়ে, হোস্টের জন্য ব্যবহারের উপযোগী বিট তত কমতে থাকে এবং নেটওয়ার্কের আকার ছোট হতে থাকে।

৩. /24 থেকে /32 সাবনেটের বিস্তারিত হিসাব

প্রতিটি সাবনেটের মোট আইপি এবং ইউজার ফ্রেন্ডলি ইউজেবল হোস্টের হিসাব নিচে দেওয়া হলো:

 

১. /24 Subnet

  • বাইনারি রূপ: যখন /24 দেখবে, তখন ২৪টি 1 চিন্তা করবে, আর বাকিগুলো 0। মোট হবে ৩২ বিট (কারণ IPv4 হলো ৩২ বিটের)।

    11111111 11111111 11111111 00000000

  • Subnet Mask: 11111111 এর বাইনারি টু ডেসিমেল হলো 255। তাই সাবনেট মাস্ক হলো 255.255.255.0

  • Host Bits: $32 - 24 = 8$ bit

  • মোট IP: $2^8 = 256$

  • Usable Host: $256 - 2 = 254$ (একটি Network IP এবং একটি Broadcast IP বাদ দিয়ে, যা ইউজাররা ব্যবহার করতে পারে না)

  • উদাহরণ: 192.168.1.0/24 (Usable: 192.168.1.1 থেকে 192.168.1.254)

২. /25 Subnet

  • বাইনারি রূপ: ২৫টি 1 এবং ৭টি 0।

    11111111 11111111 11111111 10000000

  • Subnet Mask: শেষ অর্টেটে একটি 1 যোগ হলে মান হয় 128। তাই সাবনেট মাস্ক: 255.255.255.128

  • Host Bits: $32 - 25 = 7$ bit

  • মোট IP: $2^7 = 128$

  • Usable Host: $128 - 2 = 126$

  • উদাহরণ: 192.168.1.0/25 (Usable: 192.168.1.1 থেকে 192.168.1.126)

৩. /26 Subnet

  • বাইনারি রূপ: ২৬টি 1 এবং ৬টি 0।

    11111111 11111111 11111111 11000000

  • Subnet Mask: 255.255.255.192

  • Host Bits: $32 - 26 = 6$ bit

  • মোট IP: $2^6 = 64$

  • Usable Host: $64 - 2 = 62$

  • উদাহরণ: 192.168.1.0/26 (Usable: 192.168.1.1 থেকে 192.168.1.62)

৪. /27 Subnet

  • বাইনারি রূপ: ২৭টি 1 এবং ৫টি 0।

    11111111 11111111 11111111 11100000

  • Subnet Mask: 255.255.255.224

  • Host Bits: $32 - 27 = 5$ bit

  • মোট IP: $2^5 = 32$

  • Usable Host: $32 - 2 = 30$

  • উদাহরণ: 192.168.1.0/27 (Usable: 192.168.1.1 থেকে 192.168.1.30)

৫. /28 Subnet

  • বাইনারি রূপ: ২৮টি 1 এবং ৪টি 0।

    11111111 11111111 11111111 11110000

  • Subnet Mask: 255.255.255.240

  • Host Bits: $32 - 28 = 4$ bit

  • মোট IP: $2^4 = 16$

  • Usable Host: $16 - 2 = 14$

  • উদাহরণ: 192.168.1.0/28 (Usable: 192.168.1.1 থেকে 192.168.1.14)

৬. /29 Subnet

  • বাইনারি রূপ: ২৯টি 1 এবং ৩টি 0।

    11111111 11111111 11111111 11111000

  • Subnet Mask: 255.255.255.248

  • Host Bits: $32 - 29 = 3$ bit

  • মোট IP: $2^3 = 8$

  • Usable Host: $8 - 2 = 6$

  • উদাহরণ: 192.168.1.0/29 (Usable: 192.168.1.1 থেকে 192.168.1.6)

৭. /30 Subnet

  • বাইনারি রূপ: ৩০টি 1 এবং ২টি 0।

    11111111 11111111 11111111 11111100

  • Subnet Mask: 255.255.255.252

  • Host Bits: $32 - 30 = 2$ bit

  • মোট IP: $2^2 = 4$

  • Usable Host: $4 - 2 = 2$

  • উদাহরণ: 192.168.1.0/30 (Usable: 192.168.1.1 থেকে 192.168.1.2 — এটি পয়েন্ট-টু-পয়েন্ট লিংকের জন্য খুব বেশি ব্যবহৃত হয়)

৮. /31 Subnet (বিশেষ নিয়ম)

  • বাইনারি রূপ: ৩১টি 1 এবং ১টি 0।

    11111111 11111111 11111111 11111110

  • Subnet Mask: 255.255.255.254

  • Host Bits: $32 - 31 = 1$ bit

  • মোট IP: $2^1 = 2$

  • বিশেষত্ব: সাধারণ নিয়মে Network ও Broadcast বাদ দেওয়ার নিয়ম থাকলেও, RFC 3021 অনুযায়ী পয়েন্ট-টু-পয়েন্ট লিংকে /31 সাবনেটে দুটি আইপি-ই দুই প্রান্তের ডিভাইসে ব্যবহার করা যায়, ফলে কোনো আইপি অপচয় হয় না।

৯. /32 Subnet

  • বাইনারি রূপ: ৩২টিই 1 (0 নেই বললেই চলে)।

    11111111 11111111 11111111 11111111

  • Subnet Mask: 255.255.255.255

  • Host Bits: $32 - 32 = 0$ bit

  • মোট IP: $2^0 = 1$

  • বিশেষত্ব: এটি কোনো সাবনেট রেঞ্জ নয়, বরং একটি নির্দিষ্ট সিঙ্গেল হোস্ট আইপি নির্দেশ করে। রাউটিং বা লুপব্যাক ইন্টারফেসে এটি ব্যবহৃত হয়।

৪. এক নজরে /24 থেকে /32 সাবনেট চার্ট

এক নজরে বাইনারি ও সাবনেট চার্ট
CIDR Network / Host Bits Subnet Mask মোট IP Usable Host
/24 24 Network + 8 Host 255.255.255.0 256 254
/25 25 Network + 7 Host 255.255.255.128 128 126
/26 26 Network + 6 Host 255.255.255.192 64 62
/27 27 Network + 5 Host 255.255.255.224 32 30
/28 28 Network + 4 Host 255.255.255.240 16 14
/29 29 Network + 3 Host 255.255.255.248 8 6
/30 30 Network + 2 Host 255.255.255.252 4 2
/31 31 Network + 1 Host 255.255.255.254 2 ২টিই ব্যবহার্য (Point-to-Point)
/32 32 Network + 0 Host 255.255.255.255 1 ১টি নির্দিষ্ট আইপি

 

৫. সহজে মনে রাখার শর্টকাট ট্রিক

সাবনেট সাইজ মনে রাখার একটি চমৎকার নিয়ম হলো— প্রিফিক্স ১ বাড়লে মোট আইপি অর্ধেক হয়ে যায়!

  • /24 - ২৫৬ আইপি

  • /25 -১২৮ আইপি

  • /26 -৬৪ আইপি

  • /27 - ৩২ আইপি

  • /28 - ১৬ আইপি

  • /29 - ৮ আইপি

  • /30 - ৪ আইপি

  • /31 - ২ আইপি

  • /32 - ১ আইপি

৬. সাবনেটিং (Subnetting) কেন করা হয়?

একটি বড় নেটওয়ার্ককে ছোট ছোট সাব-নেটওয়ার্কে ভাগ করার প্রক্রিয়াকেই সাবনেটিং বলে। ধরুন, একটি প্রতিষ্ঠানে 192.168.1.0/24 আইপি ব্লক আছে (যেখানে ২৫৬টি আইপি আছে)। এখন প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য আলাদা নেটওয়ার্ক করতে চায়:

  • Admin

  • HR

  • Accounts

  • IT

তখন এই একটি /24 নেটওয়ার্ককে ভেঙে চারটি /26 নেটওয়ার্কে রূপান্তর করা যায়:

  1. 192.168.1.0/26

  2. 192.168.1.64/26

  3. 192.168.1.128/26

  4. 192.168.1.192/26

শেষ কথা

সাবনেট মাস্ক এবং সিআইডিআর (CIDR) প্রথম দিকে একটু জটিল মনে হলেও নিয়মিত চর্চা করলে এটি পানির মতো সহজ হয়ে যায়। মনে রাখবেন— CIDR Prefix যত বড় হবে, নেটওয়ার্কের আকার তত ছোট হবে।

সাবনেটিংয়ের এই ধারণাগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে পরবর্তীতে আইপি অ্যাড্রেসিং, ভিএলএএন (VLAN), রাউটিং, ডিএইচসিপি (DHCP) এবং আইএসপি নেটওয়ার্কিং শেখা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। হ্যাপি নেটওয়ার্কিং